1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

৯৭ শতাংশ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৮ Time View

চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৭ শতাংশ ডেঙ্গু রোগী।

চলতি বছরের শুরু থেকে আজ সোমবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হয়েছেন ৮১ হাজার ৮০৯ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ১২৯ জন। এ পর্যন্ত ৯৭ শতাংশ মানুষ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। সারাদেশে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৫০৭ জন। এর মধ্যে ঢাকায় ৯৮৩ জন এবং ঢাকার বাহিরে ১ হাজার ৫২৪ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ছাড়প্রাপ্ত মোট রোগীর সংখ্যা ৬৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় (১৫ সেপ্টম্বর সকাল ৮ টা থেকে ১৬ সেপ্টম্বর সকাল ৮টা) পর্যন্ত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাপসাতালে ভর্তি হয়েছেন ৬৫৩ জন। এর মধ্যে ঢাকায় ১৯৩ জন এবং ঢাকার বাহিরে ৪৬০ জন। এ যাবত ডেঙ্গু রোগে ৬৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯, মিটফোর্ড হাসপাতালে ৩২, ঢাকা শিশু হাসপাতালে ২, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১৯, বিএসএমএমইউতে ৭, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩, সম্মলিত সামরিক হাসপাতালে ৮ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৪ জন এবং কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ১৮৮ জন, রংপুর বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ৬০ জন, সিলেট বিভাগে ৮ জন ও ময়মনসিংহ বিভাগে ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ