1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

সংগঠনের ভাবমূর্তি পুনরুদ্ধার করব : জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮২ Time View

ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে ছাত্রলীগের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করব। সংগঠনের ভাবমূর্তি পুনরুদ্ধারে আপ্রাণ চেষ্টা করব। শেখ হাসিনার হাতকে শক্ত করতে সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। চাঁদাবাজি টেন্ডারবাজিসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি।

আজ রবিবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জয় বলেন, আমি একটি হলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি, আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি, লেখক ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিল। আমাদের সম্পর্কে আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। আমরা সব সময় চেষ্টা করি যে কোনো ধরনের কালিমা আমাদের গায়ে যেন না লাগে।

তিনি বলেন, আমাদের মাধ্যমে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে জন্য আমরা সব সময় কাজ করে যাব। বাংলাদেশ ছাত্রলীগ কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজকে ছাত্রলীগ প্রশ্রয় দেয় না। সুতরাং আমরা যদি কোনো প্রমাণ পাই যে কেউ চাঁদাবাজি করছে, ছাত্রলীগের দুর্নাম করছে, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।

সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের কোনো বিচার হওয়া উচিত কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা শুধু দায়িত্ব পেয়েছি। এই বিষয়ে ছাত্রলীগের যারা নীতি-নির্ধারক, আওয়ামী লীগের প্রবীণ নেতা, তারা উত্তর দিলে ভালো হয় বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ