1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

কারাগারে বিএনপির নেতাদের সাথে সাক্ষাৎ করবেন স্বজনেরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মে, ২০১২
  • ১০১ Time View

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কাশিমপুর কারাগারে আটক থাকা কেন্দ্রীয় নেতাদের সাথে স্বজনেরা সাক্ষাৎ করবেন।

শনিবার সকাল ১১টায় গাজীপুরের কাশিমপুর কারাগারে তাদের সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
সূত্র মতে, বিএনপির কেন্দ্রীয় নেতা ব্রিগেডিয়ার(অব.) হান্নান শাহের  স্ত্রীসহ ৫জন, ড. খন্দকার মোশাররফের ছেলে তুষার হোসেনসহ ৫জন এবং মির্জা ফখরুলের বোনসহ ৫জন সাক্ষাৎ করতে যাবেন।

বিষয়টি ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে তুষার হোসেন নিশ্চিত করেছেন।

এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা কেন্দ্রীয় নেতা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ মির্জা আব্বাসের সাথে তার পরিবারের সদস্যরা দেখা করতে যাবেন।

সাদেক হোসেন খোকার একান্ত সহকারী(পিএস) মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ