1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

ঈদে রাজধানীতে ৫৮২টি জামাত অনুষ্ঠিত হবে

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০১৯
  • ৩৫ Time View

এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩১২টি ও উত্তর সিটি কর্পোরেশনে ২৭০টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে

আগামীকাল (১২ আগস্ট) ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতসহ ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ৫৮২টি জামাত অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩১২টি ও উত্তর সিটি কর্পোরেশনে ২৭০টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে আগামী সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুই সিটিতেই প্রতিটি ওয়ার্ডের মসজিদ, মাঠ ও ঈদগাহে ৪ বা ৫টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সমাজ কল্যাণ কর্মকর্তা মো. এনায়েত হোসেন সংবাদ মাধ্যম বাসস’কে জানান, এই সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডের প্রতিটিতে ৫টি করে ঈদ জামাতের আয়োজন করার ব্যবস্থা করা হয়েছে। সে অনুযায়ী এই সিটি করপোরেশন এলাকায় মোট ২৭০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বাসস’কে জানান, জাতীয় ঈদগাহের প্রধান ঈদের জামাতসহ ডিএসসিসি এলাকায় মোট ৩১২টি স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে নামাজে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ।

এছাড়া পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় ঈদুল ফিতরের জামাতের আয়োজন করা হয়েছে। এখানে মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিগণ জামাতে অংশ নেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আযহার দু’টি জামাত অনুষ্ঠিত হবে। এখানে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবার ঈদ জামাত শুরু হবে সকাল সাড়ে ৮টায়। জামাতে ইমামতি করবেন প্যানেল ইমাম শহরের মারকায মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ