1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

সিরাজগঞ্জে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মে, ২০১২
  • ১১০ Time View

সিরাজগঞ্জের মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো দু’আরোহী তাদেরকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন জানান, শুক্রবার ভোর ৬টার দিকে সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ফেন্সিং গেইট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি খালি লং-ভেহিকেল (চট্র-মেট্রো-শ-১১-০০৬৯)’র পেছনের বারের সাথে  বিপরীত দিকে থেকে আসা ঢাকা থেকে উত্তরবঙ্গগামী অপর একটি মালামাল বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রে-ট-১৪-০১৯২) ধাক্কা লাগে। এতে ট্রাকটি রাস্তার পাশে ছিটকে পড়লে আরোহীরা মহাসড়কের ওপর পড়ে যায়। ঘটনাস্থলেইমারা যায় ৩ আরোহী। গুরতর অবস্থায় অপর ৪ জন আরোহীকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর আরো দু’জন মারা যায়।

হাসপাতালে ভর্তি অপর দু’জন অজ্ঞান ও গুরুতর আহত অবস্থায় থাকায় নিহতদের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

তিনি আরও জানান, পুলিশ ট্রাক ও লং-ভেহিকেলটি জব্দ করলেও উভয় যানের চালক-হেলপার পালিয়েছে। পুলিশ লাশগুলো উদ্ধারের প্রক্রিয়া করছে। এ বিষয়ে সেতুর পশ্চিম থানায় মামলা হবে।

এদিকে দুর্ঘটনার পর পরই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচলে সমস্যা হলেও সকাল ৭টার পর তা স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ