1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ ওয়ালটন ফ্যান সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের ছাড় এনপিএসবি থেকে ডিজিপে’কে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক পরিমণ্ডলে ঢাকা-বেইজিংয়ের ঐক্য চান চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী চীনের বিপক্ষে হেরে ষষ্ঠ হলো বাংলাদেশ দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি

মহাসড়কে কোন পশুবাহী গাড়ী থামানো যাবে না: ডিআইজি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৭৬ Time View

রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আকতার (বিপিএমবার) বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে চলাচলরত কোন পশুবাহী গাড়ী থামানো যাবে না। এসব যানবাহন যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে হবে। আজ শনিবার দুপুরের দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বন্যা ও বৃষ্টির কারণে রাস্তাঘাট খারাপ হয়ে আছে। দু-তিনদিনের মধ্যে ক্ষতিগ্রস্থ রাস্তার সংস্কার কাজ শেষ করা জরুরী। এজন্য তিনি দ্রুত রাস্তাগুলো সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগকে তাগিদ দেন। সেইসাথে মহাসড়কের পাশে পশুর হাট বসাতে না পারে এজন্য পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা দেন। তিনি হাটিকুমরুল গোলচত্বরে অভিজাত একটি হোটেলের সম্মেলন কক্ষে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথ সমন্বয় সভায় মিলিত হন।
এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সালাহ মো. তানভীর, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিশারুল আরিফ, জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, পুলিশ সুপার (হাইওয়ে) জাহাঙ্গীর হোসেন, সওজ’র নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিকসহ টাঙ্গাইল, নাটোর, পাবনা ও বগুড়া পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ