1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ

সফর বাতিল করে রাতে দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী, কাল ব্রিফিং

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ৬০ Time View

দেশজুড়ে যখন ডেঙ্গু রোগ ভয়াবহ হয়ে উঠেছে, মানুষ আতঙ্কগ্রস্ত তখন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি সপরিবারে মালয়েশিয়া সফর করছেন। ফলে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার মধ্যে আজ রাতেই দেশে ফিরছেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ বিষয়ে প্রেস ব্রিফিং করবেন।

আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ জানাতেই মন্ত্রির এই সংবাদ ব্রিফিং।

উল্লেখ্য, দেশজুড়ে ডেঙ্গু নিয়ে ভয়ানক পরিস্থিতির মধ্যেই ব্যক্তিগত ভ্রমণে মালয়েশিয়ায় যান স্বাস্থ্যমন্ত্রী। টিকিট অনুযায়ী ৪ আগস্ট তার ফেরার কথা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হলে তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ