1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র বাণিজ্য সুরক্ষায় এফটিএ চূড়ান্ত করার তাগিদ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিন ইরানের কেশম দ্বীপে হামলা চালাল যুক্তরাষ্ট্র

দেশে কোরবানির পশু আছে এক কোটি ১৭ লাখ, সংকটের আশঙ্কা নেই

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৫৭ Time View

দেশে এক কোটি ১৭ লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত থাকায় আসন্ন ঈদে কোনো পশু সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। ফলে ভারত থেকে পশু আমদানির কোনো প্রয়োজন নেই। এর পরেও কিছু পশু ভারত থেকে আসছে দেশে।

প্রাণিসম্পদ বিভাগের হিসাব মতে, কোরবানিতে পশুর সংকট হওয়ার আশঙ্কা নেই বলেই মনে করছেন কর্মকর্তারা।

ভারত থেকে বাংলাদেশে গরু আসা বন্ধ করতে নানামুখী তৎপরতার মুখে দেশে কয়েক বছর আগে গবাদিপশুর সংকট তৈরি হয়েছিল। পরে অবশ্য স্থানীয় খামারিরা উদ্যোগ নিয়ে সে চাহিদা পূরণ করেছেন। এতে গড়ে উঠেছে অসংখ্য বাণিজ্যিক খামার। ফলে পশুপালনে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে দেশ। এ কারণে এবার ভারত থেকে পশু আমদানি না হলেও সংকট তৈরি হবে না।

প্রাণিসম্পদ বিভাগের হিসাব মতে, দেশে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে এক কোটি ১৭ লাখ ৮৮ হাজার ৫৬৩টি গবাদিপশু। গত বছর কোরবানি দেয়া হয়েছিল এক কোটি পাঁচ লাখ ৬৯ হাজার ৭০টি পশু। তবে প্রতি বছরই কোরবানির সংখ্যা বাড়ে। গতবারের চেয়ে ১০ লাখ বেশি কোরবানি হলেও এবার পরিস্থিতি সামাল দেওয়া যাবে।

এদিকে পশুর মজুদ পর্যাপ্ত থাকায় ভারত থেকে গরু আসা বন্ধে তৎপর হওয়ারও নির্দেশ নিয়েছে সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ