1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন

গ্রাহকদের তথ্য ফাঁস : ফেসবুকের জরিমানা ৫০০ কোটি ডলার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ৪২ Time View

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা করা হয়েছে। মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) এ কথা জানিয়েছে।

কেমব্রিজ অ্যানালাইটিকা কেলেঙ্কারিতে গ্রাহকদের তথ্য ফাঁস হওয়ার দায়ে ফেসবুককে এই জরিমানা করা হয়েছে বলে জানায় এফটিসি।

এফটিসি জানিয়েছে, গ্রাহকদের গোপনীয়তা রক্ষায় ব্যর্থ হয়েছে ফেসবুক। এ কারণে এই জরিমানা করা হয়েছে। গ্রাহক বা ভোক্তাদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুন্ন করার দায়ে এর আগে কোন কোম্পানিকে এতো বিশাল অংকের জরিমানা করার ঘটনা ঘটেনি।

অভিযোগ, ফেসবুক ব্যবহারকারীদের তথ্য বেহাত হয়ে কেমব্রিজ অ্যানালাইটিক নামের প্রতিষ্ঠানের হাতে চলে গেছে। গত বছর জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি একজন গবেষককে ব্যবহারকারীদের তথ্যভাণ্ডারে প্রবেশের সুযোগ দিয়েছিল। তবে ওই গবেষকের সূত্রে ব্যবহারকারীদের তথ্য চলে যায় কেমব্রিজ অ্যানালাইটিকের কাছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান পরিকল্পনাবিদ স্টিভ ব্যানন প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত। তিনি ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করে ২০১৬ সালের নির্বাচন প্রভাবিত করেছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠেছে, কেমব্রিজ অ্যানালাইটিকের সাবেক একজন কর্মী এসব তথ্য ফাঁস করে দিয়েছেন। এ ঘটনার জেরে পরবর্তীতে ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গকে কংগ্রেসে শুনানির জন্য ডেকে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ