1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার দুই যাত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুলাই, ২০১৯
  • ৩৯ Time View

রাজধানীর ভাটারায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালকসহ দুইজন। আজ বুধবার (২৪ জুলাই) ভোর সোয়া ৬টার দিকে ভাটারার কোকাকোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম বেলাল (৩০) ও শ্যামল (৩৫)। আহত সিএনজি চালকের নাম আবু সাঈদ (৩৫)। আহত আরেক যাত্রীর নাম জানা যায়নি। তাৎক্ষণিকভাবে তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, কোকাকোলা মোড়ে ভোর সোয়া ৬টার দিকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ইউটার্ন নিচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি নাইট কোচ অটোরিকশাটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে।

আহত সিএনজিচালক আবু সাঈদ ঢাকা মেডিক্যাল এবং অপর যাত্রী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওসি আরো জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে লাশ দুটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ