1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

‘বীর’ সিনেমায় বুবলীই চূড়ান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৬৫ Time View

বীর সিনেমা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। অবশেষে সব জল ঘোলা শেষে আসল খবর মিলেছে। কয়েক দিন ধরে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন, এই ছবি থেকে বাদ পড়েছেন বুবলী। সংবাদমাধ্যমেও এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে ছবির অন্যতম প্রযোজক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর কেউই আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি। শাকিব বলেছিলেন, ‘আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন চারটি ছবির শুটিং হচ্ছে, দুটিতে বুবলী থাকবেন, এটাই চূড়ান্ত। তবে কোন দুটি ছবি, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’ শাকিব ও বুবলী–ভক্তদের বেশি দিন অপেক্ষা করতে হলো না। সেই দুটির একটি যে বীর, সেটা প্রথম আলোকে নিশ্চিত করেছেন শাকিব খান।

বীর পরিচালক কাজী হায়াৎ পরিচালিত ৫০তম চলচ্চিত্র। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শাকিব খানের ছোটবেলার অংশের

দৃশ্য ধারণের মধ্য দিয়ে ছবিটির শুটিং শুরু হয়েছে। খুব শিগগিরই শাকিব ও বুবলী এই ছবির শুটিংয়ে অংশ নেবেন।

দেড় বছর আগে ঘোষণা হয়েছিল, শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মসের বীর ছবির শাকিব খানের নায়িকা হচ্ছেন বুবলী। ছবিতে চুক্তিবদ্ধ না হলেও সে সময় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে খবরটির সত্যতা নিশ্চিত করা হয়েছিল। এর সত্যতা নিশ্চিত করেন বুবলী নিজেও। শাকিব খান জানান, এস কে ফিল্মস তাদের কথা রেখেছে। বীর ছবিতে বুবলীর থাকার কথা ছিল, তিনিই নায়িকা থাকছেন।

বুবলী জানান, ‘গত সোমবার রাতে আমাকে বীর ছবির শুটিংয়ের জন্য প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়।’ ছবিটিতে কাজ করার অনুভূতি বুবলী জানালেন এভাবে, ‘ভীষণ ভালো লাগছে, শেষ পর্যন্ত বীর ছবিতে কাজ করতে যাচ্ছি। এস কে ফিল্মসকে অনেক ধন্যবাদ। একই সঙ্গে ছবির প্রযোজক ও সুপারহিরো শাকিব খান এবং ইকবাল ভাই ও পরিচালক হায়াৎ আঙ্কেলের প্রতি কৃতজ্ঞতা। ছবির গল্প চমৎকার, আশা করছি সবার ভালো লাগবে। শাকিব-বুবলী জুটিকে এই ছবিতে দর্শক পুরোপুরি ভিন্নভাবে দেখবে।’

বুবলী এখন মনের মতো মানুষ পাইলাম না ছবির ডাবিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এই ছবিতেও বুবলীর নায়ক শাকিব খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ