1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

সোমালিয়ায় ভয়াবহ জঙ্গি হামলা : সাংবাদিকসহ নিহত ১০

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৮৫ Time View

সোমালিয়ার বন্দর নগরী কিসমায়োয় একটি হোটেলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। গতকাল শুক্রবার এ হামলা চালানো হয়। এ হামলায় সাংবাদিকসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। দেশটির পুলিশ কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন মাহাদ আব্দি জানিয়েছেন, বন্দুকধারীরা রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে কিসমায়ো শহরে ব্যাপক নিরাপত্তাবেষ্টিত আসাসে হোটেলে হামলা চালায় । এই হামলার আগে হোটেলের প্রবেশমুখে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

তিনি জানান, নিহতদের মধ্যে সোমালি-কানাডিয়ান সাংবাদিক ও ইউটিউব স্টার হোডন নালাইয়েহ-ও রয়েছেন। হামলায় নালাইয়েহ গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি। ওই হামলায় নালাইয়েহ-র স্বামীও নিহত হয়েছেন।

এদিকে, জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।

আল-শাবাবের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রাদেশিক মন্ত্রী, আঞ্চলিক ও কেন্দ্রীয় আইনপ্রণেতা এবং হোটেলে থাকা প্রার্থীরা এই হামলার লক্ষ্যবস্তু ছিল।

সূত্র : বিবিসি, সিএনএন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ