1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

সৃজিতের জন্য গাইলেন বাবুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
  • ১০০ Time View

সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামী বাবা’ ছবির জন্য গান গাইলেন বাবুল সুপ্রিয়। এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ গানই নাকি গেয়েছেন বাবুল। সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েই পোস্ট করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নিজের ইনস্টাগ্রাম পোস্টে বাবুলের গান গাওয়ার খবর জানানোর সঙ্গে পরিচালক তাঁর ও বাবুলের একটি ছবিও পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে সৃজিতের মাথায় বন্দুক ঠেকিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়।

না, না পরিচালক ও গায়কের মধ্যে কোনও বিবাদ নেই, আসলে পুরো বিষয়টিই ঘটেছে নেহাতই মজার ছলে। পরিচালক তাঁর এই পোস্টের মাধ্যমে জানিয়েছেন, মুখার্জি কমিশনের চোখ দিয়ে দেশের অন্যতম এক ষড়যন্ত্রের তত্ত্ব তিনি তুলে ধরবেন। বোম্বে ও এলাহবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টের বিচারপতিও ছিলেন, সেই মনোজ কুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বেই গঠিত হয়েছিল এই মুখার্জি কমিশন।

প্রসঙ্গত, ১৯৭০ সালে উত্তরপ্রদেশের ফৈজাবাদে ‘গুমনামী বাবা’র আবির্ভাব নিয়ে দেশে বেশ শোরগোল পড়েছিল। অনেকেই মনে করেন এই গুমনামী বাবাই নাকি ছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসু। অনেকেই আবার একথা কোনওভাবেই মানতে রাজি ছিলেন না। যদিও এবিষয়ে সঠিক তথ্য কারোরই ঠিক জানা নেই। এবার সেই গুমনামী বাবাই নতুন করে আলোচনা উঠে আসছেন। সৌজন্যে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এবার সেই গুমনামী বাবার রহস্য নিয়েই সিনেমা বানাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়। আর এই ছবিতে গুমনামী বাবার ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। জিনিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ