1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

‘ভারতের বিদায়ে আইসিসিকে বেশ খুশি মনে হচ্ছে!’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৫২ Time View

বিশ্বকাপ থেকে ভারতের বিদায় নিয়ে তুলকালাম চলছে। ভারতীয় সমর্থকেরা তো এটা মেনেই নিতে পারছেন না। তার ওপর আইসিসির একটি ভিডিও যেন কাটা ঘায়ে লবণ ছিটিয়ে দিয়েছে! গতকাল বুধবার রিজার্ভ ডে’র ম্যাচে মহেন্দ্র সিং ধোনির আউট হওয়ার সঙ্গে সঙ্গে জয়ের আশা শেষ হয়ে যায় ভারতের। ধোনির সেই রান-আউট নিয়ে একটি ভিডিও তৈরি করে সোশ্যাল সাইটে পোস্ট করে আইসিসি। সেই ভিডিও দেখেই বেজায় চটেছে ভারতীয় সমর্থকেরা।

প্রথম সেমিফাইনালে ২৩৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৮ রানে হারে ভারত। শেষ ২ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৩১ রান। ৫৯ বলে ৭৭ রান করে রবীন্দ্র জাদেজা আউট হলে ভাঙে ধোনির সঙ্গে তার ১১৬ রানের জুটি। ফার্গুসনের করা ৪৯তম ওভারের প্রথম বল সীমানার ওপারে পাঠিয়ে ভারতীয়দের আশা জাগিয়েছিলে মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ওভারের তৃতীয় বলে দুই রান নিতে গিয়ে মার্টিন গাপটিলের দুর্দান্ত এক থ্রোয়ে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় ৭২ বলে ৫০ করা ধোনিকে। শেষ হয় ভারতের জয়ের আশা।

মহেন্দ্র সিং ধোনির এই আউট নিয়ে ম্যাচের এই টার্নিং পয়েন্টের গুরুত্ব বোঝাতেসামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে আইসিসি। ভিডিওটিতে আর্নল্ড শোয়ার্জনেগারের বিখ্যাত ‘টার্মিনেটর’ চলচ্চিত্রের আইডিয়া ব্যবহার করা হয়। ভিডিওর সঙ্গে আইসিসির ‘হাস্তা লা ভিস্তা, ধোনি’ ক্যাপশনে দেওয়া এবং মার্টিন গাপটিলকে শোয়ার্জনেগারের ভূমিকা দেওয়ায় ক্ষেপে যায় ভারতীয় সমর্থকেরা। তিন মোড়লের অন্যতম সদস্য হয়েও তারা আইসিসির মুণ্ডুপাত শুরু করেন।

যেমন এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘ভারতের বিদায়ে আইসিসিকে বেশ খুশি মনে হচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘ভিডিও তৈরিতে ‘অতি’ সৃজনশীল না হয়ে বরং আম্পায়ারিংয়ের দিকে নজর দেওয়া উচিত আইসিসির।’ এর কারণ, ধোনির আউটটি নিয়ে সৃষ্ট বিতর্ক। ধোনির রান আউটের বলটির সময় মাঠের ত্রিশ মিটারের বৃত্তের বাইরে ছয়জন ফিল্ডার রেখেছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। নিয়ম অনুযায়ী বৃত্তের বাইরে পাঁচজনের বেশি ফিল্ডার রাখার নিয়ম নেই। আম্পায়ার সেদিকে নজর না রাখায় নো-বল ডাকেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ