1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ

লোকসভায় ‘শিশুদের যৌন নিরাপত্তা বিল’ পাশ করালেন আমির খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২
  • ১৭৭ Time View

মিস্টার পারফেকশনিস্ট আমির খান তার সামাজিক অঙ্গীকার পালনের মাধ্যমে দৃষ্টান্ত হয়ে উঠেছেন বলিউডে। নতুন টিভি শো ‘সত্যমেভ জয়তে’ এর মাধ্যমে এক অসম্ভবকে বাস্তবায়ন করেছেন তিনি। আমির খানের অনুষ্ঠানে প্রচার হওয়া একটি বিশেষ পর্বের ভিত্তিতে ২৩ মে বুধবার ভারতের লোকসভায় ‘শিশুদের যৌন নিরাপত্তার বিল’ পাশ হয়েছে

‘সত্যমেভ জয়তে’ শোটির দ্বিতীয় পর্বে প্রচার হওয়া শিশুদের যৌন নিপীড়নের উপর একটি বিশেষ প্রতিবেদন ও আলোচনা উপস্থাপন আমির খান। এতে ভীষণ হৃদয়স্পর্শীভাবে বিষয়টির উপর আলোকপাত করা হয়। অনুষ্ঠানটির এ পর্ব প্রচারের পর পরই বিষয়টি নিয়ে ভারতের সর্বত্র আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে জোড়ালো জনমত গড়ে উঠায় ভারতীয় লোকসভায় প্রস্তাবিত বিভিন্ন বিলের শেষের দিকে পড়ে থাকা ‘শিশ যৌন নিরাপত্তা বিল’ উপস্থাপন করা হয় দ্রুততার সঙ্গে। বিল উপস্থাপনের পরপরই সর্ব সম্মতিক্রমে লোকসভায় তা পাশ হয়ে যায়।

ভারতের লোকসভায় ‘শিশুদের যৌন নিরাপত্তা বিল’ পাশ হওয়ার সাথে সাথেই আমির খান টুইটার বার্তায় বিষয়টি সবাইকে জানিয়ে দেন। তিনি লিখেছেন, একটি সুখবর! লোকসভা থেকে ‘শিশুদের যৌন নিরাপত্তার বিল’ পাশ হয়েছে আজ। এটা সত্যিই ভালো খবর।

আমির খান এ খবর প্রকাশের পাশাপাশি যারা তাকে এ বিষয়ে জনমত তৈরিতে যারা তাকে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও লিখেন, তাদের সবাইকে ধন্যবাদ যারা সাহসের সঙ্গে সেই পর্বে অংশ নিয়েছেন এবং তাদের গল্প তুলে ধরেছেন। অনামিকা, সিন্ড্রেলা, হরিশ, গনেশ, নাজনিন ও পদ্ম আন্টি সবাইকে ধন্যবাদ। তাদের সাহায্য ছাড়া এ বিজয় সম্ভব ছিলনা।

ছবিতে হোক কিংবা টিভি শোতে হোক পারফেক্টশনিস্ট আমির নিজের চমক ও শ্রেষ্ঠত্ব আবারও প্রমান করলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ