1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতার ৫৪ বছর পর নড়াইল-২ আসনে জামায়াতের জয় এই বিজয় তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি তারেক রহমানের সঙ্গে বিজয়ী প্রার্থীদের সৌজন্য সাক্ষাৎ দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান জয়ী হয়ে শাহি মসজিদে দুই রাকাত জুমার নামাজ পড়ে ৩০ বছর আগের নিয়ত পূরণ করলেন ফজলুর রহমান রমজানে আল-আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা ইসরায়েলের ত্রয়োদশ সংসদ: নির্বাচিতদের গেজেট প্রকাশ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

রোহিত সব আলো কেড়ে নেওয়ায় খুশি কোহলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ৩৯ Time View

টপ অর্ডারে নিজের পরিবর্তে স্পট লাইটটা ফর্মের তুঙ্গে থাকা রোহিত শর্মা নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনালের আগে এ কথা বলেন তিনি। বিশ্বকাপে রেকর্ড এক আসরে এ পর্যন্ত পাঁচ সেঞ্চুরি করেছন রোহিত। যার মাধ্যমে আট ইনিংসে টুর্নামেন্টের সর্বোচ্চ ৬৪৭ রানের মালিক বনে গেছেন ভারতীয় ওপেনার।

কোহলি এ পর্যন্ত করেছেন ৫টি হাফ সেঞ্চুরি। তবে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের শীর্ষ এই ব্যাটসম্যান এখন পর্যন্ত কোন সেঞ্চুরির দেখা পাননি। তাই আগামীকাল ওল্ড ট্রাফোর্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে রোহিত আবারো একবার আরো বেশি আগাসী ভূমিকা পালন করলেই খুশি কোহলি।

মঙ্গলবারের ম্যাচের আগে আজ এক সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘এই বিশ্বকাপে আমাকে ভিন্নধর্মী ভুমিকা পালন করতে হয়েছে। একজন অধিনায়ক হিসেবে দল আমার কাছ থেকে যে ভুমিকা চাইবে আমি সেটার জন্য প্রস্তুত। এটা খুবই ভাল যে রোহিত এতো ধারাবাহিকভাবে পারফরমেন্স করে আসছে। ইনিংসের শেষ দিকে হার্দিক পাণ্ডিয়া, কেদার যাদব, এমএস ধোনি কিংবা ঋষভ পন্থের মতো খেলোয়াড়রা নিজেদের ভূমিকা পালন করে আসছেন।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে রোহিত পর পর তিন সেঞ্চুরি এবং লোকেশ রাহুলের সঙ্গে দুইটি ১৮০ প্লাস পার্টনারশিপ গড়েছেন। সাধারন ব্যাটিং অর্ডারের তিন নম্বরে ব্যাটিং করেন কোহলি। গ্রুপ পর্বে গত শনিবার নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে তিন নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ৩৪ রান করা অধিনায়ক বলেন, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হওয়ায় তিনি খুশি।

কোহলি বলেন, ‘আমি অত্যন্ত খুশি যে এক প্রান্ত আমি ধরে রাখছি এবং অন্য প্রান্তে দলের প্রয়োজনে অন্যরা ১৫০, ১৬০ কিংবা ২০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে নিজেদের প্রকাশ করছে। জানি শেষ দিকে আমি টিকে থাকতে পারি। আমার আশা রোহিত আরো দুটি সেঞ্চুরি করুক, যাতে আমরা আরো রদুটি ম্যাচ জততে পারি। কেননা এটা অসাধারন একটা অর্জন। সমস্ত কৃতিত্ব তার এবং আমার মতে এই মুহুর্তে সে বিশ্ব সেরা ওয়ানডে ব্যাটসম্যান।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ