1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চেয়ে ঐক্যের পথে আসার আহ্বান ডা. জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী জাতিসংঘের টেকসই উন্নয়ন ফোরামে জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবন-নির্ভর প্রবৃদ্ধির ওপর বাংলাদেশের গুরুত্বারোপ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিশ্ব জনসংখ্যা দিবস আজ তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা আমাদের লক্ষ্য তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৭

জুলাইয়েই পুরান ঢাকায় চক্রাকার বাস

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৪৬ Time View

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘আমরা ইতোমধ্যে আজিমপুর, মতিঝিল এবং উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু করেছি। এতে দারুণ সাড়া পেয়েছি। সিদ্ধান্ত নিয়েছি চলতি মাসের মধ্যেই পুরান ঢাকার বাবুবাজার থেকে আমুলিয়া মডেল টাউন, স্টাফ কোয়ার্টার এবং রামপুরা ব্রিজ হয়ে মগবাজার পর্যন্ত চক্রাকার বাস চালু করা হবে।’

সেই সঙ্গে এ মাসের মধ্যেই পুরান ঢাকায়ও চক্রাকার বাস সার্ভিস চালু হবে। রোববার বিকেলে ডিএসসিসি নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির দশম সভা শেষে এসব জানান তিনি।

তিনি বলেন, ‘পরিবহনের শৃঙ্খলা ফেরাতে গঠিত কমিটির দশম সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি চলতি মাসেই টিকিট সিস্টেমে গণপরিবহন চলাচল করবে রাজধানীতে। প্রাথমিকভাবে এটি শুরু হবে মোহাম্মদপুর থেকে মতিঝিল রুটে। পর্যায়ক্রমে অন্যান্য রুটেও শুরু হবে।’

মেয়র বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, মোহাম্মদপুর ঘাটারচর থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত সব রুটের সব বাস এক কোম্পানির এবং এক রুটের আওতায় এনে বাস পরিচালনার কার্যক্রম শুরু করা হবে। এরপর অন্যান্য রুটে আরও ৫টি কোম্পানিসহ মোট ৬টি কোম্পানির আওতায় পরিচালনা করা হবে। প্রাথমিকভাবে আগামী ১ সপ্তাহের মধ্যে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত মতিঝিল হয়ে যেসব বাস চলাচল করে সেগুলোর মালিকদের সঙ্গে সমন্বয় করে সব বাস এক রঙে আনার সিদ্ধান্ত নেয়া হবে।’

আজ থেকে প্রধান সড়কে রিকশা নিষিদ্ধের বিষয়ে মেয়র বলেন, ‘আমি নিজে ব্যক্তিগতভাবে কুড়িল, রামপুরা, মালিবাগ, নিউমার্কেটসহ বিভিন্ন জায়গায় সরাসরি গিয়ে দেখেছি রিকশা না থাকলেও তেমন দুর্ভোগ হচ্ছে না। কারণ আমাদের যে ফুটপাত সেটি ব্যবহার উপযোগী। আবার এ রুটগুলোতেও রয়েছে পর্যাপ্ত বাস। আজিমপুর থেকে নিউমার্কেটের মতো শর্ট ডিস্টেন্সেও মাত্র ১০ টাকা ভাড়ায় বিআরটিসির চক্রাকার বাস পাওয়া যাচ্ছে।’

তিনি বলেন, ‘আবার নিউমার্কেট থেকে সাইন্সল্যাব পর্যন্ত আরেকটা স্টপেজ আছে। এভাবেই শর্ট ডিস্টেঞ্জগুলোতেও চক্রাকার বাস রয়েছে। তবে কোথাও কোথাও ফুটপাত বেদখল রয়েছে যেগুলো মুক্ত করতে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেরা অভিযান শুরু করেছেন। আমাদের শর্ট ডিস্টেন্সে হাঁটার অভ্যাস নেই। এটা অত্যন্ত জরুরি। হাঁটার অভ্যাস করতে হবে আমাদের। শরীর ভালো থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ