1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চেয়ে ঐক্যের পথে আসার আহ্বান ডা. জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী জাতিসংঘের টেকসই উন্নয়ন ফোরামে জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবন-নির্ভর প্রবৃদ্ধির ওপর বাংলাদেশের গুরুত্বারোপ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিশ্ব জনসংখ্যা দিবস আজ তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা আমাদের লক্ষ্য তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৭

কাজের সন্ধানে ঢাকায় এসে প্রাণ গেল ট্রেনের ধাক্কায়

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৪৫ Time View

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম ইমরান হোসেন (২৬)। শনিবার (৬ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় খিলক্ষেত ফ্লাইওভারের নিচে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন ইমরান। এ সময় ঢাকা থেকে বিমানবন্দর রেল স্টেশনের দিকে যাওয়া একটি ট্রেনে কাটা পড়েন তিনি। দেহ ক্ষতবিক্ষত হওয়ায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত ইমরানের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জে। তার বাবার নাম মোহাম্মদ আলী। তার সাথে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে এ নাম-ঠিকানা জানা গেছে।

এএসআই দেলোয়ার আরও জানান, সে (ইমরান) কাজের সন্ধানে ঢাকায় এসেছিল বলে তার পরিবার জানিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ