1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

‘কলঙ্ক’র নতুন গানে বিশেষ ভূমিকায় কৃতী শ্যানন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৬৯ Time View

মুক্তি পেয়েছে বলিউডের আপকামিং মুভি ‘কলঙ্ক’ এর নতুন একটি গান। শনিবার রাতে ইউটিউবে রিলিজ হওয়া এই গানে বিশেষ ভূমিকায় দেখা গেছে কৃতী শ্যাননকে। তার সঙ্গে আছেন কলঙ্কের অভিনেতা বরুণ ধাওয়ান এবং আদিত্য রায় কাপুর। অন্তরা মিত্র, জাভেদ আলী এবং তুষার জোশী এই গানটি গেয়েছেন এবং গানটির সুর দিয়েছেন প্রীতম। গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।

‘আইরা গায়রা’ শিরোনামের এই গানটি মুক্তির পরই অবধারিতভাবে গানটি ভাইরাল হয়েছে। ইউটিউবে কয়েক ঘণ্টাতেই ৩২ লাখেরও বেশি মানুষ গানের ভিডিও দেখে ফেলেছেন। গানটিতে অভিনয় করেছেন কৃতী শ্যানন, কলঙ্কের অভিনেতা বরুণ ধাওয়ান এবং আদিত্য রায় কাপুর। অমিতাভ ভট্টাচার্যের কথায় অন্তরা মিত্র, জাভেদ আলী এবং তুষার যোশি এই গানটি গেয়েছেন এবং গানটির সুর দিয়েছেন প্রীতম।

নীল রঙের লেহেঙ্গাতে কৃতী শ্যাননকে অপূর্ব দেখাচ্ছে এই গানে, বরুণ ধাওয়ান এবং আদিত্য রায় কাপুরের পরণে রয়েছে একটি সবুজ এবং একটি কালো কুর্তা। গানের মুক্তির পূর্বে, কৃতী শ্যানন তার ভক্তদের গানটির ছবির মধ্যে থেকে নিজের লুক প্রকাশ করেছিলেন। লিখেছিলেন: ‘জশন কি রাত! আজ আইরা গায়রা মুক্তি পাচ্ছে, সঙ্গে থাকুন।’ মূলত নাচের এই গানটিতে কৃতী শ্যাননের চমৎকার নাচ না দেখলে সত্যিই মিস করবেন, দেখে নিন আইরা গায়রা গানের ভিডিওটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ