1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

বর্ষবরণে হিলি সীমান্তে বিএসএফ’কে মিষ্টি উপহার দিয়ে বিজিবির শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৩৭ Time View

বাংলা বর্ষবরণে হিলি সীমান্তের শূন্য রেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে সীমান্তের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় বাংলা নববর্ষের আনন্দ ভাগা-ভাগি করে নিতে এবং সীমান্তে উভয় বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রতি ও ভাতৃত্ব বোধ বজায় রাখতে ২০ বিজিবি’র পক্ষ থেকে ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নকে ১২ প্যাকেট মিষ্টি উপহার দিয়েছে।

এ সময় বিজিবি’র পক্ষে হিলি চেকপোস্ট কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার জিল্লুর রহমান বিএসএফ’র ১৯৯ ব্যটালিয়ন ভারত হিলি কোম্পানি কমান্ডেন্ট এস আই সংগ্রাম সিং এর হাতে মিষ্টি তুলে দেন। এ সময় বিজিবি ও বিএসএফ উপস্থিত ছিলেন।

বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস গুলিতে একে অপরকে মিষ্টি সহ বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে বিজিবি-বিএসএফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ