1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

সবাই মিলে দেশ চালাবো, চৌকিদারের দরকার নেই : মমতা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৪৩ Time View

লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হতে চলেছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার কার্শিয়াঙের এক জনসভায় মমতা বলেন, বিজেপি কীভাবে জিতবে? উত্তরপ্রদেশে ৭৩ টা আসন ছিল, এবার অর্ধেকও পাবে না। উত্তর-পূর্বে এনআরসির জন্য কেউ ভোট দেবে না।

উত্তরপ্রদেশে বিএসপি এবং সমাজবাদী পার্টির জোটের জন্য বিজেপির আসন সংখ্যা কমার শঙ্কা রয়েছে। আর এনআরসি বা নাগরিকপঞ্জী, নাগরিক সংশোধনী বিলের বিরুদ্ধে উত্তরপূর্ব ভারতে প্রতিবাদের ঝড় উঠেছে।

মমতা বলেন, কর্নাটক, তামিলনাড়ু, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ কোথাও মানুষ বিজেপিকে ভোট দেবে না। পশ্চিমবঙ্গে জিরো হয়ে যাবে।

গত কয়েকদিনে মমতা উত্তরবঙ্গে ১২টি জনসভা করেছেন এবং প্রায় প্রতিটি জনসভা থেকে বিজেপির ভরাডুবির পূর্বাভাস দিয়েছেন। তবে আজ এক ধাপ এগিয়ে মমতা হিসাব দিয়ে দেখিয়েছেন যে বিজেপির ফলাফল হতে চলেছে হতশাজনক।

বিজেপির নেতাদের প্রশ্ন, যে বিরোধী জোটের প্রধানমন্ত্রী কে হবেন, তার উত্তরও দিয়েছেন মমতা। মমতা বলেন, আমরা সবাই মিলে দেশ চালাবো। চৌকিদারের আর দরকার নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ