1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ঢাকা আসছেন সুব্রত রায় সাহারা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মে, ২০১২
  • ১০৫ Time View

ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ সাহারা ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুব্রত রায় সাহারা মঙ্গলবার প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন।

বাংলাদেশে সাহারা গ্রুপের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার বিকেল তিনটায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ঢাকা পৌঁছবেন সুব্রত রায়। তিনি বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং বিশিষ্ট রাজনীতিবিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা নিয়েও আলোচনা হবে।

বাংলাদেশের আবাসন প্রকল্পে বিপুল পরিমাণে বিনিয়োগ করতে আগ্রহী সুব্রত রায়, যার আদি বাড়ি ঢাকার বিক্রমপুরে। এই সফরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করবেন তিনি।

গত মাসে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ঢাকার কাছে পাঁচটি উপশহর গড়ে তোলার জন্য ৮০ হাজার কোটি রুপি বিনিয়োগের প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করেছে এই ভারতীয় কোম্পানি। এ বিষয়ে সাহারা গ্রুপের প্রতিনিধি ও বিনিয়োগ বোর্ডের কর্মকর্তাদের মধ্যে কয়েক দফা বৈঠকও হয়েছে।

সুব্রত রায় সাহারা ১৯৭৮ সালে সাহারা ইন্ডিয়া পরিবার প্রতিষ্ঠা করেন। মহারাষ্ট্রে অ্যাম্বি ভ্যালি নামের আবাসন প্রকল্প গড়ে তুলে সুনাম অর্জন করে সাহারা।

আবাসন প্রকল্প দিয়ে শুরু হলেও এখন অর্থনৈতিক সেবা, জীবন বীমা, মিউচুয়াল ফান্ড, আবাসিক খাতে অর্থ যোগান, অবকাঠামো, সংবাদপত্র ও টেলিভিশন, বিনোদন, চলচ্চিত্র প্রযোজনা, স্বাস্থ্যসেবা, পণ্য উৎপাদন, ক্রীড়া এবং তথ্য প্রযুক্তি খাতে সাহারার ব্যবসা ছড়িয়ে আছে।

টাইম ম্যাগাজিনের বিচারে, ভারতীয় রেলওয়ের পর জনশক্তির দিক দিয়ে সাহারা গ্রুপই দেশটির দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ