1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

কারওয়ানবাজারে সড়ক দুর্ঘটনায় মা নিহত, মেয়ে আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৬৮ Time View

রাজধানীর কারওয়ানবাজারে মেট্রোরেলের নির্মাণ সামগ্রীর সঙ্গে বিকল্প পরিবহনের এক বাসের ধাক্কায় জরিনা বেগম (৬০) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মেয়ে বেবী আক্তার (৩০)। গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাদেরকে ঢামেকে নিয়ে যাওয়া পথচারী ফাহিম জানান, ফার্মগেটগামী বিকল্প পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন মেট্রোরেলের নির্মাণ সামগ্রীর ওপর তুলে দেয়। এতে বাসের সামনে থাকা মা-মেয়ে আহত হয়। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জরিনা বেগমকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনায় বাসযাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া।

তিনি বলেন, আহত বেবী জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ঢামেক সূত্রে জানা গেছে, নিহত জরিনার বাড়ি কুমিল্লা দাউদকান্দি উপজেলার সরস্বতী গ্রামে। মিরপুর ১১ নম্বর সেকশনের পলাশ নগরে থাকেন তারা। ঘটনার দিন ফকিরাপুল আত্মীয় বাসা থেকে বাসযোগে মিরপুরের বাসায় ফিরছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ