1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

ভোটের আগে পুলিশ কর্মকর্তাদের বদলি, কমিশনকে চিঠি দিলেন মমতা

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০১৯
  • ৫৪ Time View

লোকসভা নির্বাচনের আগে পুলিশ কর্মকর্তাদের বদলির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কর্মকর্তাদের বদলির ব্যাপারে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

শুধু তাই নয়, দুই পুলিশ কমিশনার ও দুই পুলিশ সুপারের বদলিকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মমতা। তিনি চিঠিতে বদলির সিদ্ধান্ত পর্যালোচনা করে দেখার জন্য কমিশনকে অনুরোধ করেছেন। পাশাপাশি, কার নির্দেশে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা তদন্ত করে দেখারও দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা এবং বিধাননগর পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংকে বদলি করে দেওয়া হয়। তারা ভোটের কোনো কাজে থাকতে পারবেন না বলে কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

এছাড়া সরিয়ে দেওয়া হয়েছে বীরভূমের এসপি শ্যাম সিং এবং ডায়মন্ড হারবার পুলিশ সুপার এস সেলভি মুরুগানকেও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ