1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

পাক সেনার শতাধিক পেজ মুছে দিয়েছে ফেসবুক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৪৭ Time View

ভারতে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আপত্তিকর আধেয় ছড়ানো পেজ সরিয়ে দেয়ার অভিযান শুরু করেছে ফেসবুক। সেই অভিযানেরই অংশ হিসেবে পাকিস্তানের একশ তিনটি ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট মুছে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

গত সোমবার ফেসবুকের পক্ষ থেকে ওই ঘোষণা দেয়া হয়েছে। ওই পেজগুলোর অধিকাংশ নিয়ন্ত্রণ করত পাকিস্তানি সেনাবাহিনীর জনস‌ংযোগ বিভাগের লোকজন। পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় ছাড়াও বন্ধ করে দেয়া ওই পেজগুলো থেকে ভারত সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক তথ্য প্রকাশ করা হতো বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, ওই পেজগুলোর মোট ফলোয়ার ছিল ২৮ লাখেরও বেশি। ২৪টি ফেসবুক পেজ, ৫৭টি অ্যাকাউন্ট ও সাতটি গ্রুপ ছাড়াও ১৫টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ওই পদক্ষেপের পর ফেসবুকের সাইবার সিকিউরিটির প্রধান নাথানিয়েল গ্লেইসার এক বিবৃতিতে বলেছেন, ফেসবুক ও ইনস্টাগ্রামের প্ল্যাটফর্মে আপত্তিকর ব্যবহারের জন্য আজ আমরা একশ তিনটি অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছি। ওই অ্যাকাউন্টগুলোর উৎস পাকিস্তান।

তিনি আরো জানান, ওই অ্যাকাউন্টের পরিচালকরা নিজেদের পরিচয় গোপনের চেষ্টা করেছিল। তবে ফেসবুকের তদন্তকারী কর্মকর্তারা দেখেছেন, ওই অ্যাকাউন্টগুলোর সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখার কর্মীরা যুক্ত রয়েছেন। যদিও এ ব্যাপারে সে দেশের সেনাবাহিনীর জনসংযোগ শাখার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

অন্যদিকে সোমবারই কংগ্রেসের অন্তত ছয়য় ৮৭টি ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট মুছে দিয়েছে ফেসবুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ