1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

সহিংস হিসেবে নিজেদের তুলে ধরছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী পদপ্রার্থীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৪৬ Time View

ইসরায়েলে চলতি মাসের ৯ তারিখ নির্বাচন। এবারের নির্বাচনে ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে বেশ বেগ পেতে হবে সে দেশের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। অথচ ১৯৯৬ সালে তিনি সে দেশের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

এবারের নির্বাচন নিয়ে সাহায্য চাইতে আগামী বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিকভাবে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে তিনি পুতিনের কাছে রাষ্ট্রীয় নিরাপত্তাও চাইতে পারেন।

এদিকে ইসরায়েলে নির্বাচনকে কেন্দ্র করে ভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। সব প্রার্থীই চেষ্টা করছেন নিজেকে সহিংস ও বর্বর হিসেবে উপস্থাপনের।

ফিলিস্তিনিদের ওপর নিজের নির্দেশনায় কতটা বর্বরতা চালানো হয়েছে, সেগুলো বলে প্রচারণা চালাচ্ছেন নেতানিয়াহু। নেতানিয়াহুর নিকটতম প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টজ; যিনি সে দেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন। তিনিও নিজের বর্বর আচরণের উদ্ধৃতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

চারটি ভিডিও প্রকাশ করে নিজেকে সহিংস রূপে তুলে ধরার চেষ্টা করেন সাবেক এই সেনা প্রধান। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর হামলার সময় নিজে কতটা নৃশংস ছিলেন, ভিডিওতে সেসব তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ