1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

সেই নাঈম পাচ্ছে ৫ হাজার ডলার পুরস্কার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৪২ Time View

বনানীর এফআর টাওয়ারের ভেতর তখন দাউ দাউ জ্বলছে আগুন। ধোঁয়ার ভেতর আটকেপড়া লোকজন বাঁচার আকুতি জানাচ্ছেন চিৎকার করে কিংবা হাতের ইশারায়। টিকতে না পেরে কেউ কেউ ভবন থেকে লাফ দিয়ে পড়ছে নিচে।

এসব দৃশ্য দেখে মানবতার সেবায় নেমে পড়া নাঈম নামের সেই ছেলেটির কথা এখনো মানুষের মুখে মুখে। মুখে অসহায়ত্বের ছাপ নিয়ে উৎকণ্ঠিত ব্যাকুল শিশুটির ছবি ছাপা হয় বিভিন্ন গণমাধ্যমে। তাকে পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি। ওমর ফারুক সামি নামের ওই প্রবাসী নাঈমকে পাঁচ হাজার পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় বেশির ভাগ মানুষ যখন দর্শনার্থী হয়ে ছবি তোলা ও ভিডিও ধারণে ব্যস্ত ছিল, শিশু নাঈম ইসলাম তখন নেমে পড়ে উদ্ধার কাজে।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, আগুন নেভানোর কাজে ব্যবহৃত ফায়ার সার্ভিসের একটি পাইপের ছিদ্র দুই হাতে চেপে ধরে আছে শিশু নাঈম। পাইপ দিয়ে যাওয়া পানি যেন ছিদ্র দিয়ে যেন বেরিয়ে না যায় সে জন্য ছোট দুই হাতে প্রাণপণ চেষ্টা চালায় সে।

নাঈমকে পুরস্কারের পাশাপাশি তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছেন সামি।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ওমর ফারুক সামি বলেন, ‘মানুষের প্রতি নাঈমের ভালোবাসা দেখে আমি খুবই খুশি হয়েছি। নাঈম খুব কষ্ট করে লেখাপড়া করছে। সে পুলিশ অফিসার হতে চায়। তার ইচ্ছে পূরণ করতে আজ থেকে তার পড়ালেখার দায়িত্ব নিচ্ছি। পর্যায়ক্রমে তার উপহারের পাঁচ হাজার ডলারও প্রদান করব।’

রাজধানীর কড়াইল বস্তিতে বাবা-মায়ের সঙ্গে বসবাস করে নাঈম। ব্র্যাকের আনন্দ স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ে সে। তার বাবা একজন ডাব বিক্রেতা, আর মা গৃহকর্মী।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে অবস্থিত এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ