1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

ক্রাইস্টচার্চে ৩ বাংলাদেশির জানাজা সম্পন্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ৬৭ Time View

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশিদের মধ্যে তিন জনের জানাজা সম্পন্ন হয়েছে। বাকি দুজনের জানাজাও জুমার নামাজের পর হওয়ার কথা রয়েছে। জানাজা হওয়া এ তিনজনের মৃতদেহ বাংলাদেশে নিয়ে আসা হবে বলে জানা গেছে।

যাদের জানাজা সম্পন্ন হয়েছে তারা হলেন, ওমর ফারুক, মোজাম্মেল হক ও জাকারিয়া ভূঁইয়া। এই তিনজনের লাশ দেশে নিয়ে যাওয়া হবে।

অন্য দুজনের জানাজা জুমার নামাজের পর অনুষ্ঠিত হবে। তারপর তাদের নিউজিল্যান্ডেই দাফন করা হবে। ওই দুজন হলেন ড. আবদুস সামাদ ও হোসনে আরা।

গত শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর ও লিনউড মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত হন ৫০ জন। কট্টর শ্বেতাঙ্গ বর্ণবাদী ২৮ বছরের ব্রেনটন টেরেন্টকে এ হত্যাযজ্ঞের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ