1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

আইএমইডিকে শক্তিশালী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৩৩ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের তদারকি নিশ্চিত করতে বাস্তবায়ন,পরিবীক্ষণ ও মূল্যয়ন বিভাগকে (আইএমইডি) শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন। এজন্য তিনি বিভাগীয় পর্যায়ে আইএমইডির অফিস স্থাপন, জনবল ও যানবাহন বৃদ্ধি এবং কারিগরি প্রকল্পের জন্য ইঞ্জিনিয়ারিং ল্যাব গঠনের পরামর্শ দেন।

আজ মঙ্গলবার এনইসি সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন বর্তমানে দেশের অর্থনীতির যে আকার তাতে আইএমইডির পক্ষে সরাসরি প্রকল্পের তদারকি করা সম্ভব নয়। এ জন্য তিনি বিভাগীয় পর্যায়ে আইএমইডির অফিস স্থাপন, জনবল ও যানবাহন বৃদ্ধি এবং কারিগরি প্রকল্পের জন্য ইঞ্জিনিয়ারিং ল্যাব গঠনের পরামর্শ দিয়েছেন।

প্রকল্প বাস্তবায়নের যে গতি বা হার তাতে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন বলে তিনি জানান। তবে এক্ষেত্রে প্রধানমন্ত্রী আরো অগ্রগতি করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী প্রকল্প সমাপ্ত হওয়ার তিন মাসের মধ্যেই পিসিআর বা প্রকল্প সমাপ্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন। এ ছাড়া তিনি প্রকল্প বাস্তবায়ন শেষে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের গাড়ি, অফিস ও অন্যান্য সরঞ্জাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নের জন্য ফসলী জমি বা জলাধার ব্যবহার না করার নির্দেশ দেন। একই সাথে তিনি সংশ্লিষ্টদের প্রকল্প পরিচালকদের প্রকল্প এলাকায় অবস্থান এবং একটি প্রকল্পের জন্য একজন প্রকল্প পরিচালক নিয়োগের পরামর্শ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, বিশেষ ক্ষেত্রে কোনো প্রকল্পে কারিগরি লোক পাওয়া না গেলে সেক্ষেত্রে অনুমোদন সাপেক্ষে দু’জন পিডি থাকতে পারবেন। প্রকল্পের পরামর্শক নিয়োগের ক্ষেত্রে দেশে যারা অবসরে গিয়েছেন তাদের মধ্য থেকে পরামর্শক নিয়োগের বিষয়টি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি। এনইসি সভায় ১ লাখ ৬৫ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ