1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

গুলিতে ঝাঁঝরা হচ্ছে পিঠ, তবু ছেলেকে ঘিরে রাখলেন বাবা!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ৫৫ Time View

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নুর মসজিদে বাবার পাশে জুমার নামাজে দাঁড়িয়েছিলেন আলি আদিব। হঠাৎ গুলির শব্দ। সামনের দিকে দৌড়ানোর চেষ্টা করলেন আলি। হোঁচট খেয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর গুলি থামলে দেখলেন, পুরো শরীর দিয়ে যিনি তাকে জড়িয়ে রেখেছেন তিনি তারই বাবা আদিব সামি। বিবিসি, গার্ডিয়ান।

২৩ বছর বয়সী আলি বলেন, ‘গুলি থামার পর মাথা তুলে জরুরী সংস্থায় ফোন করার চেষ্টায় করলাম। কিন্তু মুহূর্তেই গুলির শব্দ পেয়ে বুঝতে পারি হামলাকারী আবার ফিরে আসছে। বাবা আমাকে আবারও ঘিরে ধরলেন। মানুষের স্তুপের ওপর পুনরায় গুলি করতে থাকে সে। আমার পুরো শরীর কাপছিলো।’

চিকিৎসকরা জানিয়েছেন, আলির বাবা আবিদ সামির পিঠে ৬টি গুলি লেগেছে। কয়েকটি মেরুদণ্ড ছেদ করেছে।

আলি বলেন, ‘বাবা আমার জন্য পিঠে গুলি নিলেন। তার কারণে আমার গায়ে কোন গুলিই লাগেনি। সেদিন মসজিদের মূল হল রুমে যারা ছিলো তাদের মধ্যে আর কেউ গুলি না খেয়ে বের হতে পেরেছে বলে আমার মনে হয় না।’

আলির বোন হেবা জানান, তার বাবা এখন আইসিইউতে কোমায়। তার দুইটি অপারেশন হয়ে গেছে। হেবা বলেন, ‘আমার বাবা আসল নায়ক। নিজে অনেকগুলো গুলি খেলেও সন্তানের কোন ক্ষতি হতে দেননি তিনি।’

তবে বাবা-ভাই বাঁচলেও অনেক বন্ধুকে হারিয়ে মুষড়ে পড়েছেন হেবা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ