1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না ব্রাহ্মণবাড়িয়ায় বিকেলে তর্ক, রাতে টর্চলাইট জ্বালিয়ে ৫ ঘণ্টা মারামারি বিশ্বে রেকর্ড হওয়া সবচেয়ে উষ্ণ মাস আগস্ট: ইইউ হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর বাংলাদেশের এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, দুর্বৃত্তরা আসে ২ মোটরসাইকেলে করে মানসিক চাপ ও হতাশায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেড়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, কমছে না গরম মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

ক্রাইস্টচার্চে যেভাবে শিশুর জীবন রক্ষা করলেন বাবা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ৪৯ Time View

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার সময় যখন একটানা গুলি করা হচ্ছিল তখন দুই বছর বয়সী শিশুর জীবন বাঁচাতে গুলির সামনে দাঁড়িয়ে ছেলেকে আড়াল করেছিলেন জুলফিকার সিয়াহ। লিনউড মসজিদে হামলার এ ঘটনায় দুই বছর বয়সী শিশুটি সামান্য আহত হলেও তাঁর বাবা মারাত্মক আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আহত জুলফিকার সিয়াহর অবস্থা গুরুতর, নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে তার চিকিৎসা চলছে। সিয়াহর আমেরিকান স্ত্রী আল্টা মারি বলেছেন, তাদের ছেলে আভেরোস সামান্য আহত, সে সুস্থ হয়ে উঠছে। মাত্র দুই মাস আাগে ইন্দোনেশিয়া থেকে নিউজিল্যান্ডে যায় সিয়াহর পরিবার।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুলে ধরেছেন সিয়াহর আমেরিকান স্ত্রী আল্টা মারি। তিনি লিখেছেন, ‘লিনউড ইসলামিক সেন্টারে হামলার সময় আমার স্বামী আমাদের ছেলেকে আড়াল করেছিলেন। এতে তার অধিকাংশ গুলি লাগে এবং তিনি আমাদের ছেলের চেয়ে অনেক বেশি আহত হন।’

শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন ৫০ জন, যাদের মধ্যে চারজন বাংলাদেশি রয়েছেন। ওই হামলায় আহত আরও ৫০ জনের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ