1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

পুরোনো মামলায় সাইফের নামে নোটিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ৯৪ Time View

২১ বছর আগে একটি ব্ল্যাকবাক হরিণ মারার জন্য বলিউড তারকা সাইফ আলী খানের নামে নোটিশ পাঠিয়েছেন ভারতের যোধপুরের হাইকোর্ট। যদিও এই মামলায় স্থানীয় আদালতে বেকসুর খালাস পেয়েছিলেন তিনি। শুধু সাইফই না, এ মামলার নোটিশ পেয়েছেন অভিনয়শিল্পী সোনালি বেন্দ্রে, টাবু, নীলম কোঠারি ও সুশান্ত সিং।

নিম্ন আদালতে খালাস পেলেও হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ করা হয় সরকারের পক্ষ থেকে। সম্প্রতি টুইটারে খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল। সংস্থাটি জানিয়েছে, অবৈধভাবে ব্ল্যাকবাক শিকারের দায়ে যোধপুর হাইকোর্ট নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সাইফ আলী খান, সোনালি বেন্দ্রে, নীলম কুঠারি, টাবু ও সুশান্ত সিংয়ের নামে নোটিশ পাঠিয়েছেন।
অবৈধ অস্ত্র রাখা ও বিরল প্রজাতির একটি ব্ল্যাকবাক হরিণ শিকারের দায়ে কারাগারে যেতে হয় বলিউড তারকা সালমান খানকে। তবে তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার যে অভিযোগ উঠেছিল, আদালতে সেটি প্রমাণিত হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ