1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তরুণদের রেকর্ড পরিমাণ ভোট দিতে বললেন মোদি

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ৪৮ Time View

ভারতের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সামনের মাসের ১১ তারিখ শুরু হয়ে সাত দফায় ভোট হবে সে দেশের বিভিন্ন রাজ্যে। নির্বাচন কমিশন বলছে, প্রথমবার ভোট দেবে সে দেশের দেড় কোটিরও বেশি তরুণ।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন ভোটারদের আরো বেশি করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে বলেছেন। ১৮ থেকে ১৯ বছর বয়সী এই সব তরুণ-তরুণীদের প্রতি প্রধানমন্ত্রীর আবেদন, আপনারা রেকর্ড সংখ্যক ভোট দিন।

দেশের মোট ভোটারের সংখ্যা ৯০ কোটি। তার মধ্যে নতুন ভোটার ১ দশমিক ৬৬ শতাংশ। এ বছরের ১ জানুয়ারি বয়স ১৮ পূর্ণ হয়েছে এমন ভোটাররাই এবার ভোট প্রক্রিয়ায় অংশ নেবে।

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা বলেন, এবার রূপান্তরকামী ভোটারের সংখ্যা ৩৮ হাজার পাঁচশ ২৫ জন। নির্বাচন কমিশন জানিয়েছে, বিশ্বের অনান্য দেশগুলোতে থাকা ভারতীয়রা ভোট প্রক্রিয়ায় অংশ গ্রহণ সংক্রান্ত আইনে বদল এসেছে। এবার এ ধরনের ভোটারের সংখ্যা ৭১ হাজার সাতশ ৩৫ জন।

নরেন্দ্র মোদি বলেন, ভোট এল। গণতন্ত্রের উৎসব শুরু হতে চলেছে। আমি আশা করি এবার রেকর্ড পরিমাণ ভোট পড়বে। বিশেষ করে প্রথমবার ভোট দিচ্ছেন এমন ভোটারদের বলছি আপনারা রেকর্ড পরিমাণ ভোট দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ