1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

দ্বিতীয় সপ্তাহে ৯২ হলে বাংলাশিয়া, নিরবকে শাকিবের অভিনন্দন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৮৩ Time View

গত ২৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ১১৬টি হলে মুক্তি পায়া ‘বাংলাশিয়া ২.০’ ছবিটি। প্রথম সপ্তাহেই ছবিটি বাজেটের টাকা ঘরে তুলেছে। ছবির প্রিমিয়ার শো’তে অংশ নিতে মালয়েশিয়াতেও গিয়েছিলেন নিরব।

তবে দ্বিতীয় সপ্তাহে এসেও হল সংখ্যা তেমন একটা কমেনি। দ্বিতীয় সপ্তাহে ‘বাংলাশিয়া ২.০’ নতুন করে ৯২ টি সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে। এদিকে নিরবের এই সফলতাকে বড় করে দেখছেন দেশের শীর্ষ অভিনেতা শাকিব খান। তিনি এটাকে গর্বের হিসেবে অভিহিত করে টেলিফোনে নিরবকে শুভাশীষ জানিয়েছেন।

শাকিব খান নিরবকে বলেন, এটা আমার জন্য, আমাদের জন্য গর্বের। আমি সত্যিই আনন্দিত। আমার ইন্ডাস্ট্রির কেউ একজন ভালো করলে, কোনো অর্জন করলে আমার সত্যি বুক ভরে যায়। আমি সত্যি অনেক খুশি হয়েছি নিরব। এগিয়ে যাও সামনে, সে সম্ভাবনা আছে।

শাকিব খান বলেন, অন্য দেশের একটি ছবিতে অভিনয় করে আমাদের দেশের একজন নায়ক সফল হয়েছেন। এটা আমাদের জন্য একটা প্রাপ্তি। সিনেমার এই ক্রান্তিলগ্নে নিরব নতুন আশা জাগিয়েছে। তার উচিত নিজের অভিনয়, ক্যারিয়ারের প্রতি আরও মনযোগী হওয়া।

এদিকে নতুন করে ৯২ টি সিনেমা হল পাওয়ায় নিরব বলেন, গত দুই সপ্তাহের প্রতিটি দিন আমার কাছে স্বপ্নের মতো কাটছে। শাকিব ভাই ফোন দিয়ে আমাকে অভিনন্দন জানালেন। এটা আমার কাছে অন্যতম প্রাপ্তি। কারণ তাঁকে আমরা শ্রদ্ধার জায়গায় রাখি, তিনি যদি ইতিবাচক বলেন, সেটা ভালো লাগে। এছাড়াপ নতুন করে আরো ৯২ টি সিনেমা হল পেয়েছে দ্বিতীয় সপ্তাহে। এটাও বাড়তি পাওয়া।

মালয়েশিয়ায় মুক্তির পরেই নিরবের সিনেমা দারুণ দর্শক সাড়া পায়।মালয়েশীয় ও মান্দারিন ভাষার দর্শকেরা ছবিটা দেখতে ভিড় জমায় সিনেপ্লেক্সগুলোতে। দেশটির নানা ভাষার গণমাধ্যমও তার প্রশংসায় পঞ্চমুখ। এ ছবির সাফল্য ও নিরবের প্রতি সবার আগ্রহ দেখে ‘বাংলাশিয়া ২.০’র প্রযোজক নিরবকে নিয়ে নতুন ছবি নির্মাণের কথাও ভাবছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ