1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

এই মেয়েকে বিয়ে করলে ‘রাজকন্যার সঙ্গে রাজত্ব’ও মিলবে!

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৪৮ Time View

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় চুমফোন প্রদেশের কোটিপতি আর্নন রডথং ঘোষণা করেছেন যে তার ২৬ বছর বয়সী মেয়ে কার্নসিতা রডথংকে যিনি বিয়ে করবেন, তিনি এই থাই ব্যবসায়ীর সব স্থাবর সম্পত্তিসহ নগদ ১০ মিলিয়ন তথা ১ কোটি থাই বাথ (২ কোটি ৬৪ লাখ ২৪ হাজার ১ টাকা ৫০ পয়সা) পাবেন।

মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে যুক্তরাজ্য-ভিত্তিক গণমাধ্যম ‘ডেইলি মেইল অনলাইন’ জানায়, এই ৫৮ বছর বয়সী ব্যবসায়ী সোশ্যাল মিডিয়ায় ঘোষণাটি দেয়ার পর তিনি এবং তার মেয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পাচ্ছেন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ইংরেজি ও চীনা ভাষা জানা কার্নসিতাকে যিনি বিয়ে করার আগ্রহ প্রকাশ করবেন, তাকে অবশ্যই কুমার হতে হবে। এছাড়া তাকে আর্ননের পারিবারিক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে।

এই বিষয়ে আর্নন বলেছেন, পাত্র যেকোনো দেশের হলেই হবে। তবে তাকে কঠোর পরিশ্রমী হতে হবে এবং কার্নসিতাকে সুখে রাখার চেষ্টা করতে হবে। আমি কোনও স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী চাই না। এমন একজনকে চাই যিনি আমার ব্যবসার দায়িত্ব নেবে।

এদিকে কার্নসিতা নিজেকে সিংগেল দাবি করে বলেন, আমার বন্ধুরাই আমাকে প্রথম বাবার পোস্টটি দেখায়। এটি দেখে আমি অবাক হয়ে যাই। তবে আমি যাকে বিয়ে করবো তাকে অবশ্যই পরিশ্রমী ও ভালো মানুষ হতে হবে, যিনি তার পরিবারকে ভালোবাসবেন।

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মাবলম্বী আর্ননের একটি ডুরিয়ান (মালয়েশিয়ার একটি ফল) ফলের খামার আছে। প্রতিদিন তার এই খামার ৫০ টন ডুরিয়ান বাজারজাত হয়। এটিই অঞ্চলটির সবচেয়ে বড় খামার। কার্নসিতাকে যিনি বিয়ে করবেন, তাকে এই খামার পরিচালনা করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ