1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫

ভারতের যুদ্ধবিমান মিগ-২১ বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০১৯
  • ৭৩ Time View

ভারতে আবারো একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার (৮ মার্চ) বিকেলে দেশটির রাজস্থান রাজ্যের বিকেনার জেলায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে বিমানটির পাইলট অক্ষত রয়েছেন।

দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এসব তথ্য জানা গেছে। তাৎক্ষণিকভাবে বিধ্বস্ত হওয়ার কারণ হিসেবে পাখিকে দায়ী করা হয়েছে।

খবরে বলা হয়েছে, নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবে আজ শুক্রবার উড্ডয়ন করে ভারতীয় বিমানবাহিনীর মিগ-২১ মডেলের বিমানটি। পরে তা বিধ্বস্ত হয়।

সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে এনডিটিভি’র খবরে বলা হয়েছে, পাখির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে দুর্ঘটনার সময় পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

শিগগির দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে বলে জানিয়েছে বিকেনার জেলার পুলিশ সুপার প্রদীপর মোহন শর্মা। এখন পর্যন্ত কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ