1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

আটক পাইলটকে ভারতের কাছে ফেরত দিয়েছে পাকিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ৪৩ Time View

ভারতের বিমান বাহিনীর উইনিং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফেরত দিয়েছে পাকিস্তান। শুক্রবার বিকেল সাড়ে ৪টা নাগাদ পাকিস্তানি সেনাবাহিনীর একটি কনভয়ে ওয়াঘা সীমান্তে নিয়ে আসা হয় অভিনন্দনকে।

সেখানে তার মেডিক্যাল পরীক্ষা শেষে ভারতের হাতে তুলে দেয়া হয় অভিনন্দনকে। শুক্রবার সকালে তাকে প্রথমে ইসলামাবাদ থেকে লাহোরে সড়ক পথে নিয়ে আসা হয়।

সেখান থেকে বিকেল সাড়ে ৪টা নাগাদ নিয়ে আসা হয় ওয়াঘা-অটারী সীমান্তে। অভিনন্দনকে স্বাগত জানাতে বিকেলেই হাজির হন ভারতের সেনা ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

সীমান্তে উপস্থিত হয়েছেন এয়ার ভাইস মার্শাল আর জি কে কাপূর। শুক্রবার সকালেই সীমান্তে পৌঁছে যান অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান।

অভিনন্দনকে অভিনন্দন জানাতে সকাল থেকে ওয়াঘা-অটারী সীমান্তে হাজির হয়েছে কয়েকশ মানুষ। ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সীমান্ত এলাকা। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সীমান্তের এপারে অভিনন্দনের আসার।

এর আগে গত বুধবার ভারতের দু’টি যুদ্ধবিমান বিধ্বস্তের পর অভিনন্দনকে আটক করে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ