1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ৭১ Time View

বৃহস্পতিবার ছিল ‘ডায়াবেটিস সচেতনতা দিবস।’ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী এদিন। প্রতি বছর দিবসটিকে ডায়াবেটিস সচেতনতা দিবস হিসাবে পালন করা হয়। দিবসটি উপলক্ষে কক্সবাজার ডায়াবেটিক সমিতি পরিচালিত কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেডিক্যাল ক্যাম্পে ৩০৮ জন রোগী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। সেবা গ্রহিতাদের মধ্যে পুরুষ ১২৩ জন ও মহিলা রোগীর সংখ্যা ১৮৫ জন।

মেডিক্যাল ক্যাম্প তদারকিতে ছিলেন কক্সবাজার ডায়াবেটিক সমিতিরি কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোফায়েল আহমদ, কর্মকর্তা মো. নুরুল কবির ও আবু জাফর ছিদ্দিকীসহ অন্যান্যরা।

এদিকে মেডিক্যাল ক্যাম্পে রোগীদের সেবায় সহযোগিতা দিয়েছে দেশের অন্যতম ঔষধ কোম্পানি যথাক্রমে রেনেটা ফার্মা, টিম ফার্মা, এ্যারিস্টো ফার্মা, জেনারেল ফার্মা, এসিআই ফার্মা, এ্যাকমি ল্যাব, এসকে-এফ ফার্মা, নিপ্রো জে এম আই, পপুলার ফার্মা, প্যাসিফিক ফার্মা, হেলথ কেয়ার, ড্রাগ ফার্মা, কেমিকো ফার্মা ও বায়োফার্মা লি.। কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালের জ্যেষ্ঠ ডায়াবেটিক চিকিৎসক ডা. এম, নকরেক, ডা. মোহাম্মদ মুসা ও ডা. মুফিজুল ইসলাম তালুকদার রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ