1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

তনুশ্রী বানাচ্ছেন শর্টফিল্ম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ৭০ Time View

তনুশ্রী দত্ত এখন যুক্তরাষ্ট্রে। ভারতে MeToo মুভমেন্টের বারুদে আগুন লাগিয়ে আবার নিজের দুনিয়ায় ফিরে গেছেন তিনি। তবে তাঁর অতীত এখনও তাঁকে তাড়া করে বেড়ায়। শুধু নিজের নয়, MeToo মুভমেন্টের কারণে প্রকাশ্যে আসা অনেক ঘটনাই এখনও ভাবায় তাঁকে। আর সেই কারণে এই বিষয় নিয়েই শর্টফিল্ম বানিয়েছেন তনুশ্রী। শর্টফিল্মের নাম ‘ইন্সপিরেশন’। পরিচালনা করেছেন অতুল ভাল্লা।

তনুশ্রী বলেন, যে কোনও প্রফেশনে নতুন যাঁরা আসছেন, তাঁদের গাইড বা মেন্টরিং করার জন্যই এই শর্টফিল্ম। অনেকেই শোষণের শিকার হয়ে যান, অনেকে নিজের উন্নতির জন্য জেনেবুঝে এই ফাঁদে পা দেন। সেই সব বিষয়গুলো নিয়ে ডিল করবে এই শর্টফিল্ম।

‘ইন্সপিরেশন’-এর শুটিং গতবছরেই সেরেছেন তনুশ্রী। মুম্বাইতে হয়েছে এই ছবির শুটিং। এই ছবির ফরম্যাটটাই আলাদা। বাস্তব আর কল্পনার মিশেলে তৈরি এই ছবি। আমি এখানে একজন অভিভাবকের ভূমিকায় অভিনয় করেছি। বললেন তিনি।

শুধু অভিনয়ই নয়, সংলাপও লিখেছেন তনুশ্রী। নয় বছর পর ক্যামেরার সামনে তিনি। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তনুশ্রী। তবে এইবার শুধুমাত্র এন্টারটেন করতেই নয়, নির্যাতিত মানুষদের একটা সুন্দর উপলব্ধির জার্নিতে সামিল করতে পেরে খুশি তনুশ্রী। ছবিটি মুক্তি পাবে আন্তর্জাতিক নারী দিবসে, অর্থাৎ ৮ মার্চ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ