1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

চকবাজারে ফের আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে আহত ৭

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪১ Time View

ভয়াবহ অগ্নিকাণ্ডের তিনদিন পর শনিবার চকবাজারের চুড়িহাট্টা এলাকায় নতুন করে বিদ্যুতের তারে আগুনের ফুলকি (স্পার্ক) দেখে আতঙ্কে মসজিদ থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন সাতজন মুসুল্লী।

সন্ধ্যায় ওই এলাকায় পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সংযোগ চালুর চেষ্টা করে কর্তৃপক্ষ। এসময় বিভিন্ন জায়গায় আগুনের ফুলকি দেখে এলাকার মসজিদে থাকা মুসল্লীরা আতঙ্কিত হয়ে পড়েন।

তাড়াহুড়ো করে বের হতে গিয়ে আহত হন সাত জন মুসুল্লী। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে আরো কয়েকটি ভবনে। এ ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।

আগুন লাগার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ওই এলাকায়। ক্ষতিগ্রস্ত ভবগুলোর বাসিন্দারা এখনো ফিরতে শুরু করেননি। একটি ভবনের বাসিন্দা জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগ না দেয়া পর্যন্ত তারা বাসায় ফিরবেন না।

দিনের আলোতে চেষ্টা না করে অন্ধকারে কেন বিদ্যুৎ সংযোগ দেয়ার চেষ্টা; তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ