1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বাংলাদেশি সাবান-জামদানির আমদানি বাড়াতে ভারতের উদ্যোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মে, ২০১২
  • ১৪৮ Time View

বাংলাদেশ থেকে সাবান ও জামদানি শাড়ি রফতানি বাড়াতে ভারত বিশেষ উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশি সাবান ভারতের বাজারে প্রবেশের সুবিধা দিতে ভারত এরইমধ্যে ড্রাগ ও কসমেটিক আইনের কিছু সংশোধনী এনেছে।

ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল, আসামের সুতারকান্দি ও ত্রিপুরার আগরতলা স্থলবন্দর দিয়ে বাংলাদেশি সাবান ভারতে রফতানি করা যাবে।

২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ থেকে ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যমানের ১ হাজার ২০০ টনের বেশি সাবান ভারতে রফতানি করা হয়। সেসময় শুধু বেনাপোল-পেট্রাপোল দিয়েই সাবান রফতানি করা যেত।

এদিকে ভারতে বাংলাদেশি জামদানি শাড়ি রফতানির প্রতিবন্ধকতাও দূর করা হয়েছে বলে বৃহস্পতিবার হাইকমিশন জানায়।

এতোদিন ভারতে রফতানিযোগ্য বাংলাদেশি জামদানি শাড়ির গুণগতমান যাচাইয়ের জন্য বারানসিতে যেতে হতো। এখন থেকে কলকাতা, দিল্লিসহ ভারতের ১৭টি কাপড়ের মান যাচাইকেন্দ্রের যেকোনোটি থেকেই জামদানি শাড়ির মান পরীক্ষা সনদ নেওয়া যাবে।

ভারতীয় হাইকমিশন আশা করে, সাবান ও জামদানির এ দু’টি সুবিধা ভারতের বাজারে বাংলাদেশি সাবান ও জামদানি রফতানি আগের চেয়ে বাড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ