1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ভ্যালেন্টাইনস ডে তে রাজ-শুভশ্রীর একান্ত ছবি ভাইরাল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৭১ Time View

বিয়ের পর থেকেই ভক্তদের সঙ্গে সোশ্যাল সাইটে নিয়মিত নিজেদের বিবাহিত জীবনের কথকতা আপডেট দিয়ে যাচ্ছেন কলকাতার তারকা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং তার জীবনসঙ্গী পরিচালক রাজ চক্রবর্তী। গত বছরেই বিয়ে করেছেন দুজন। তারপর থেকে যে কোনো অনুষ্ঠান একসঙ্গে সেলিব্রেট করেছেন দম্পতি। সেই সব সেলিব্রেশনের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুরাগীদের জন্য।

গতকাল ছিল ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে। প্রেমের দিন। আর এমন দিনেই নাকি একসঙ্গে কাটানোর সুযোগ পাননি এই তারকা দম্পতি! তবুও তাদের ঘনিষ্ঠ ছবি সোশ্যাল সাইটে পেয়ে গেছেন ভক্তরা। ইনস্টাগ্রামে নিজেদের একান্ত মুহূর্তের একটি ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘মিসিং ইউ মাই লভ। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।’

গত বছরের শেষে মুক্তি পেয়েছিল রাজ পরিচালিত ‘অ্যাডভেঞ্চারস্ অব জোজো।’ দর্শকদের প্রশংসা পেয়েছিল সে ছবি। কিন্তু বিয়ের পর এখনও পর্যন্ত কোনো ছবিতে দেখা যায়নি শুভশ্রীকে। তার ছবিতে কাজ করার কথা শোনা গেলেও বাস্তবে সেটা দেখা যাচ্ছে না। শুভশ্রীকে কবে নাগাদ বড় পর্দায় দেখা যাবে সে বিষয়েও কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দিতে পারেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ