1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর গ্রাম পুলিশের বেতন বাড়ল, শনিবার থেকে কার্যকর চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত: ধারণা ফায়ার ডিজির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৮০ Time View

রাজধানীর শেরে-বাংলা নগরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের মহাপিরচালক ব্রিগেডিয়ার আলী আহমেদ।

বৃহস্পতিবার রাতে তিনি সাংবাদিকদের বলেন, নিচতলায় ওষুধের স্টোররুমে আগুন লেগেছে। সব শেষে রাত সাড়ে নয়টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। তবে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব না।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় ও নিচ তলায়। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে হাসপাতাল থেকে রোগীদের ঢাকা ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই ঘটনায় আগুন লাগার ঘটনায় হাসপাতালের পরিচালক ডাক্তার উত্তম কুমারকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন থেকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ