1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

৮ মার্চ মুক্তি পাচ্ছে তাহসান-শ্রাবন্তীর ‘যদি একদিন’

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৭৬ Time View

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যদি একদিন’ এর মুক্তির তারিখ ঘোষণা করলো প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া। আগামী ৮ মার্চ (নারী দিবস) উপলক্ষ্যে তাহসান খান ও শ্রাবন্তী অভিনীত এই ছবিটি সারাদেশে মুক্তি দেয়া হবে।

‘যদি একদিন’ পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। প্রজাপতি, তারকাটা, সম্রাট ছবির এই নির্মাতা বললেন, আমি শতভাগ পরিকল্পনা মাফিক কাজ করেছি।

গত ৩১ জানুয়ারি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ‘যদি একদিন’ মুক্তির অনুমতি পায়। ছবি দেখে সেন্সর সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ বলেছিলেন, পারিবারিক সেন্টিমেন্টাল ও ইমোশনে ভরপুর ছবি ‘যদি একদিন’। দারুণ উপভোগ্যের।

তাহসান-শ্রাবন্তী ছাড়াও ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, রাইসা, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, সুজাত শিমুল, আনন্দ খালেদ প্রমুখ। ছবির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। ছবিটির পরিবেশনায় আছে টিওটি ফিল্মস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ