1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

করণের খেলার পুতুল হয়েই টিকে থাকতে হয় আলিয়াকে!

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৬৯ Time View

মনিকর্নিকা—দ্য কুইন অব ঝাঁসি’তে শুরুতে অভিনেত্রী হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন, কাকতালীয়ভাবে পরে ছবির পরিচালনার দায়িত্বও নিজের কাঁধে নিলেন কঙ্গনা রানাওয়াত। সেই ছবি মুক্তি পেল ২৫ জানুয়ারি। এরই মধ্যে ছবির আয় শতকোটি ছাড়িয়ে গেছে। যেন হাঁফ ছেড়ে বাঁচলেন কঙ্গনা! এবার মুখ খুললেন। মুক্তির আগে ছবির কিছু অংশের পরিচালক রাধা কৃষ্ণ জগরলামুদির সঙ্গে বারবার তর্কে লিপ্ত হয়েছিলেন। সেই যুদ্ধ চলে এলো অনলাইনে। জগরলামুদির স্ক্রিনশট ও কথার হেরফের দেখে দর্শক বুঝে গিয়েছিল, তাঁর অদক্ষতার কারণেই ছবির দায়িত্ব নিতে হয়েছিল কঙ্গনাকে। তবু সে সময় বলিউডের কেউই ‘ঠোঁটকাটা’ কঙ্গনার পক্ষে কোনো মন্তব্য করেনি। বিষয়টা মাথায় রেখেছেন ‘ঝাঁসির রানি’। ছবির সাফল্যের অপেক্ষায় ছিলেন শুধু। পরশু ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন, ‘বলিউডে সব ছোটলোকের বাস!’ আগে এক সাক্ষাৎকারে ‘মনিকর্নিকা’ ইস্যুতে আলিয়া ভাট বলেছিলেন, এটা কঙ্গনার ব্যক্তিগত বিষয়। তাই এ নিয়ে মন্তব্য করবেন না। আলিয়াকে এবার রীতিমতো তুলাধোনা করলেন কঙ্গনা। পিংকভিলাকে কঙ্গনা বলেন, “ছবিটা কেন ব্যক্তিগত বিষয় হবে! এটি নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বপূর্ণ ছবি, এর পক্ষে কথা বলা উচিত ছিল ওর। আসলে ওর তো নিজের কোনো কথা নেই। করণ জোহরের ‘পাপেট’ হয়েই যাকে টিকে থাকতে হয়, নিজেকে সফল অভিনেত্রী বলার কোনো অধিকার তার থাকে না। আলিয়া যদি শুধু টাকা কামানোতেই মনোযোগী হয়, সেটা ভিন্ন কথা। গুরুত্বপূর্ণ বিষয়ে আওয়াজ তুলতে না পারলে একজন অভিনয়শিল্পীর সাফল্যের কোনো মূল্যই আমার কাছে নেই।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ