1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির

সালার অপেক্ষায় বসে থাকে নালা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৮১ Time View

সব আশা সব প্রার্থনার অবসান ঘটিয়ে বিমান দুর্ঘটনায় আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালার মৃত্যুসংবাদ নিশ্চিত হয়েছে। ভয়ংকর ইংলিশ চ্যানেলে জলের তলায় পড়ে থাকা বিধ্বস্ত বিমান থেকে উদ্ধার করা হয়েছে তার গলিত মৃতদেহ। বিমান দুর্ঘটনার খবরে সালার পরিবারে যে অন্ধকার নেমে এসেছিল, সেটা আরও ঘনীভূত হয়েছে। সালার পরিবারের মতো ভীষণ কষ্টে আছে আরও একজন। সে নিহত ফুটবলারের প্রিয় কুকুর নালা।

ফরাসি ক্লাব নঁতে খেলার সময় থেকেই সালার সঙ্গী নালা। এই পোষা কুকুরের জন্য বিশেষ ব্যবস্থা করে তবেই কার্ডিফ সিটির সঙ্গে চুক্তি করতে গিয়েছিলেন সালা। ফিরে এসে নালাকে কার্ডিফে নেওয়ার বন্দোবস্ত করে আবার ওয়েলসে ফেরার সময় ২১ জানুয়ারি তাকে বহনকারী সেই বিমানটি বিধ্বস্ত হয় সাগরে। দুজনের পরিবারই অনিচ্ছা সত্ত্বেও স্বীকার করে নিয়েছিল, এ উদ্ধার অভিযান জীবিত কোনো মানুষের জন্য নয়। বরং মৃতদেহ খুঁজে বের করে প্রিয়জনকে আরেকবার দেখার জন্যই এই অভিযান।

সালার মৃত্যুসংবাদ সবাই জেনে গেলেও নালা কি জানে এ কথা? সালার বোন রোমিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, নালা তার প্রিয় বন্ধুকে দেখার অপেক্ষায় এখনও অধীর আগ্রহে বসে থাকে দরজার সামনে। টানা দুই সপ্তাহ সালার দেখা পায়নি, এমন অভিজ্ঞতা যে তার কখনো হয়নি। কিন্তু এবার নালার অপেক্ষা আর শেষ হচ্ছে না। তবে রোমিনা নিশ্চিত করেছেন, তার ভাইয়ের এই প্রিয় পোষ্যকে তারা নিজেদের কাছেই রাখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ