1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

নাসার লুনাবোটিকস মাইনিং প্রতিযোগিতায় লড়বে বাংলাদেশী রোবটিক টিম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মে, ২০১২
  • ১৩৩ Time View

নাসার তৃতীয় লুনাবোটিকস মাইনিং প্রতিযোগিতায় (এলএমসি) এ বছর  লড়তে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স টিমের তৈরি করা যন্ত্রচালিত রোবট ‘চন্দ্রবট’।

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের আর্থিক সহায়তায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই টিম এবারের প্রতিযোগিতায় অংশ নেবে।  যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  নাসা ‘কেনেডি স্পেস সেন্টারে’ আগামী ২১-২৬ মে অনুষ্ঠিত হবে এ মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইনুন নিশাত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমস রুমে  এ চন্দ্রবটের উদ্বোধন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের পরিচালক ছাড়াও  রবি’র ব্র্যান্ড ও মার্কেট কমিউনিকেশন্স বিভাগের এক্সিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাবিদ আহসান ও জেনারেল ম্যানেজার গাজী ইমরান আল-আমিন উপস্থিত ছিলেন।

এলএমসি হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গাণিতিক দক্ষতা পরিমাপের প্রতিযোগিতা। অত্যন্ত মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতায় এবার হার্ভাড ,ভার্জিনিয়া টেক, ইলিনয়, ম্যাগগ্রিল ও এমরি রিডল এরোন্যাটিক্যাল বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বিভিন্ন দেশের ৬০টি দল এ বছর অংশ নিচ্ছে। বাংলাদেশে ব্র্যাক বিশ্ববিদ্যালয় টিম প্রথম দল হিসেবে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে যাচ্ছে।

লুনার এক্সাভেশন ধারণার সঙ্গে পরিচিত হওয়ার গবেষণা কার্যক্রমকে সামনে এগিয়ে নেওয়ার জন্য রবি এ টিমকে আর্থিক সহায়তা প্রদান করছে। নাসা এ প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেবাধী শিক্ষার্থীদের কাছ থেকে লুনার এক্সাভেশন নিয়ে নতুন নতুন ধারণা ও সলিউশন্স পাবে যা অনেকক্ষেত্রে মূল লুনার এক্সাভেশন প্রজেক্টেও ব্যবহার করতে পারবে।

২০১১ সালের সেপ্টেম্বর থেকে এবারের প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বারের মতো নাসা থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি পায়।

ব্র্র্যাক বিশ্ববিদ্যালয়ের টিমটি কেনেডি স্পেস সেন্টারে অন-সাইট ফাইনালে প্রতিযোগিতায় অংশ নিবে। বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় উপদেষ্টা ড. মোঃ খালিলুর রহমান, ড. মোঃ মোসাদ্দেকুর রহমান, ড. মোহাম্মদ বেলাল হোসেন ভূঁইয়া, টিম লিডার মোঃ জুনায়েত হোসেন, মাহমুদুল হাসান অয়ন, কাজী মোহাম্মদ রাজিন অনিক, সারা বিনতে নাসির নাবিয়া, মিরান রহমান, নাবিল সাকের রাহী, বনী আমিন খান, ফাহিম আল হাসনাইন, মোহনা গাজী মীম ও খাইরুল হাসানকে নিয়ে এ টিম গঠিত।

টিমটি এ বিষয়ে অতীতের বিভিন্ন সাফল্য ও ব্যর্থতা পর্যালোচনা করে লুনার এক্সাভেশনের জন্য সময়োপযোগী ও বাস্তবধর্মী একটি মডেল তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ