1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছয় ফুটবলারকে বাদ দিলেন কোচ ডুলি ভারতের সঙ্গে সৎ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : শফিকুর রহমান গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

কিউবায় গেলেই রহস্যজনক রোগ হচ্ছে কূটনীতিকদের!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৮ Time View

কিউবার রাজধানী হাভানায় গেলেই রহস্যজনক রোগে আক্রান্ত হচ্ছেন কূটনীতিকরা। রোগটির নাম দেয়া হয়েছে ‘হাভানা সিনড্রোম’। আক্রান্তদের মাইগ্রেনের সমস্যার পাশাপাশি দৃষ্টি ও শ্রবণের সমস্যা দেখা দিয়েছে। সম্প্রতি আক্রান্ত হওয়া কানাডার পাঁচ কূটনীতিকের সাক্ষাৎকার নিয়েছে দেশটির সংবাদ মাধ্যম সিবিসি।

আক্রান্ত কূটনীতিকরা জানান, যদিও এক বছর আগে তারা কানাডায় ফিরেছেন। কিন্তু এখনও তারা ‘হাভানা সিনড্রোম’ নামের ওই রহস্যজনক রোগে ভুগছেন।

সিবিসি জানায়, ২০১৭ সালের বসন্তে তাদের ভেতর প্রথমবারের মতো এই রোগের লক্ষণ প্রকাশ পায়। রোগে আক্রান্ত হওয়ার এক বছর পর অটোয়া সবাইকে সহায়তা করে।

কূটনীতিকরা সেখান থেকে তাদের দেশে ফিরিয়ে আনতে দীর্ঘ সময় নেয়া এবং বিলম্বে চিকিৎসা শুরু করার জন্য অটোয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

কিউবার বর্তমান ও সাবেক কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা এ ব্যাপারে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছেন।

ওয়াশিংটনে অবস্থানকালে এ ব্যাপারে প্রশ্ন করা হলে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, কূটনীতিকদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়ে থাকে।

তিনি বলেন, আমি সুনির্দিষ্টভাবে কিছু বলব না। তবে আবারও বলতে চাই যে আমি কয়েকজন অসুস্থ কূটনীতিকের সঙ্গে দেখা করেছি, তাদের বলেছি যে তাদের সুস্বাস্থ্য ও নিরাপত্তাকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিয়ে থাকি। তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও উদ্বেগ রয়েছে।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ