1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

বাংলাদেশের ভূয়সী প্রশংসা অ্যাঞ্জেলিনা জোলির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫১ Time View

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সফররত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এত বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় ও সাহায্য দেয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

আজ মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গাদের সাথে সাক্ষাতের পর প্রেস বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত হয়ে রোহিঙ্গাদের অবস্থা দেখতে বাংলাদেশে এসেছেন হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। এটা তার প্রথমবারের মতো বাংলাদেশে সফর।

প্রেস বিফ্রিংয়ে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, সবার দায়িত্ব হলো রাখাইনে রোহিঙ্গাদের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের যেন ফেরত না পাঠানো হয়।

প্রায় এগারো লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় ও অন্য সুবিধা দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি।

তিনি বলেন, সংখ্যাটা এত বড় যে বাংলাদেশ সামলাতে পারবে না, সে কারণেই সবার সহযোগিতা দরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ