1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

বন্ধবীর বর হলেন ক্লার্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মে, ২০১২
  • ১৫৬ Time View

বৈবাহিক জীবনে পা রাখলেন মাইকেল ক্লার্ক। বান্ধবী কাইলি বোল্ডি এখন অস্ট্রেলিয়ার অধিনায়কের স্ত্রী। অত্যন্ত গোপনে এই মডেল কন্যার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্লার্ক। জীবন সঙ্গী বেছে নেওয়ার খবর টুইটারে মাধ্যমে সবাইকে জানিয়ে দেন বর-কনে।

ওল্গান ভ্যালি রিসোর্টের ব্লু মাউন্টেনে সম্পন্ন হয় তাদের বিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের কয়েকজন। মঙ্গলবার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে বুধবার টুইটার বার্তায় অসি অধিনায়ক জানান, ‘পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। গতকাল পরিবারের সম্মুখে কাইলি বোল্ডিকে বিয়ে করলাম।’

ক্লার্কে স্বামী হিসেবে পেয়ে বোল্ডিও খুশি। টুইটারে অভিব্যক্তি প্রকাশ করেছেন এভাবে, ‘আমার জীবনের সর্বোত্তম দিন। তোমার (ক্লার্ক) স্ত্রী হতে পেরে আমি খুব গর্বিত।’

আইপিএলের দল পুনে ওয়ারিয়র্সে এ মৌসুমে খেলছেন ক্লার্ক। টুর্নামেন্টে খুব একটা সুবিধাজন স্থানে নেই তার দল। তাই ছুটি নিয়ে বিয়ে করতে অস্ট্রেলিয়া চলে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ